আলোকচিত্রীঃ ব্রাত্য আমিন

সর্বশেষ প্রকাশিত

ফুলবাড়ী থেকে সুন্দরবন

প্রকাশিতঃ ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

বাংলাদেশের উত্তর সীমানার শেষ প্রান্তের কাছে ফুলবাড়ী। আর দক্ষিণ সীমানার প্রান্তে সুন্দরবন। এই উত্তর–দক্ষিণের মধ্যেই সমগ্র বাংলাদেশ। এই দুটি নামই সুন্দর, দুটিই ভীষণ বিপদে—তাই বাংলাদেশও। ফুলবাড়ীসহ ছয় থানা বাংলাদেশের প্রাণপ্রকৃতিরই একটি ছবি। তিন ফসলি জমি, মাটির ওপর ও নিচে সমৃদ্ধ পানিসম্পদ, প্রাণবৈচিত্র্য, পরিশ্রমী মানুষ—সবই। আর দক্ষিণে সুন্দরবন সারা বিশ্বেই স্বীকৃত একটি অতুলনীয় প্রাকৃতিক সম্পদ হিসেবে। … বিস্তারিত

উন্নয়ন ও সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনমান

প্রকাশিতঃ ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

মানুষ ছাড়া বন বাঁচে/বন ছাড়া মানুষ বাঁচে না/মানুষ ছাড়া নদী বাঁচে/পানি ছাড়া মানুষ বাঁচে না। তাই একটি দেশের বস্তুগত উন্নয়ন কতটা মানুষের জন্য তা বুঝতে শুধু অর্থকড়ির পরিমাণ বৃদ্ধি দেখলে হবে না। তাকাতে হবে বন, নদী, পানি, মানুষসহ সর্বপ্রাণের দিকে। সন্দেহ নেই, গত চার দশকে বাংলাদেশে পুঁজিবাদের বিকাশ ঘটেছে সব ক্ষেত্রে। গত দুই দশকে এর … বিস্তারিত

ছিঁচকে টাউট, ভিআইপি টাউট, বিশ্বটাউট

প্রকাশিতঃ ১০ ফেব্রুয়ারী, ২০১৯

‘টাউট’ নিছক গালি নয়, এটা একটা পরিচয়ও বটে। অভিধানে ‘টাউট’ শব্দ পাওয়া কঠিন হলেও মানুষের মুখে মুখে শব্দটি বহুল প্রচলিত। কাকে বলে টাউট কিংবা একজন কখন কেন আরেকজনকে টাউট বলে অভিহিত করে, তার বিচার করলে কয়েক ধরনের চরিত্র, বৈশিষ্ট্য কিংবা কাজকর্ম ধরা পড়ে। এগুলোর মধ্যে আছে লোক ঠকানো, মিথ্যা কথা, প্রতারণা, জালিয়াতি ইত্যাদি। টাউট শব্দের … বিস্তারিত

ভেনেজুয়েলার লড়াই

প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারী, ২০১৯

ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোকে ‘একনায়ক’ আখ্যা দিয়ে অনির্বাচিত একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, তাঁকে সমর্থন দিচ্ছে কানাডা, যুক্তরাজ্য ইত্যাদি দেশের সরকার। প্রচার, সামরিক হামলার হুমকি সব নিয়েই সক্রিয় ইঙ্গো-মার্কিন সন্ত্রাসী অক্ষ। এর কারণ কী? কারণ বুঝতে হলে দেখতে হবে ভেনেজুয়েলার সম্পদ ও দারিদ্র্য। দেখতে হবে এই দেশে জনপন্থী নেতা চাভেজের চেষ্টা এবং তাতে … বিস্তারিত

নদী বিধ্বংসী উন্নয়ন ধারা

প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারী, ২০১৯

নদীর পানিপ্রবাহের ওপরই বদ্বীপ বাংলাদেশের জন্ম, নদী বিপন্ন হলে তাই বাংলাদেশের অস্তিত্বও বিপন্ন হয়। নদী হারানোর সর্বনাশ ১-২ বছরে, ১-২ দশকে বোঝা যায় না। গত কয়েক দশকে বাংলাদেশে জিডিপি যে বহুগুণ বেড়েছে তার হিসাব আমাদের কাছে আছে; কিন্তু একই সময়ে বাংলাদেশের প্রাণ এই নদী-নালার কতটা জীবনহানি ও জীবন ক্ষয় হয়েছে, এর ক্ষতির কোনো পরিসংখ্যানগত হিসাব … বিস্তারিত

Election sets precedent worse than 2014

প্রকাশিতঃ ১০ জানুয়ারী, ২০১৯

Journalists and researchers from home and abroad ask me what I expect from the ‘new’ government. What will I say? What are my expectations? Naturally we don’t want the next government also to be run by forces that destroy rivers, hills, forests and communal harmony. We want the next government to bring to justice the … বিস্তারিত

নির্বাচনের কলঙ্ক

প্রকাশিতঃ ৮ জানুয়ারী, ২০১৯

দেশি-বিদেশি সাংবাদিক ও গবেষকেরা জিজ্ঞাসা করেন, ‘নতুন’ সরকারের কাছে আমার প্রত্যাশা কী? কী জবাব দেব? কী প্রত্যাশার কথা জানাব? এটা ঠিক যে আমরা চাই না দেশের আগামী সরকারও নদী, পাহাড়, বন দখলকারী, সাম্প্রদায়িক শক্তি দ্বারা পরিচালিত হোক। আমরা চাই, আগামী সরকার ত্বকী, তনু, দীপন, নিলয়, সাগর-রুনিসহ আরও অনেক শিশু-কিশোর, নারী-পুরুষের খুনিদের বিচার করবে। ক্রসফায়ারের নামে … বিস্তারিত

জাতীয়তাবাদ বনাম জাতীয় মুক্তি

প্রকাশিতঃ ৩ জানুয়ারী, ২০১৯

বাংলাদেশে আমরা দুই ধরনের জাতীয়তাবাদের কথা শুনি— একটি বাঙালি জাতীয়তাবাদ, অন্যটি বাংলাদেশী জাতীয়তাবাদ। ‘জাতীয়তাবাদ’ শব্দটির বহুমাত্রিক অর্থ আছে। স্থান, কাল ও প্রেক্ষিত অনুযায়ী এর তাত্পর্যের পরিবর্তন হয়। একই ধারণা একসময় নিপীড়িতের আশ্রয় হতে পারে, আধিপত্যবিরোধী রাজনীতির বাহন হতে পারে। আবার এই একই আওয়াজ অন্য সময় অন্য জনগোষ্ঠীর ওপর নিপীড়নের বাহন হতে পারে। এ দুই অভিজ্ঞতাই … বিস্তারিত

জনপন্থী আর পুঁজিপন্থী রাজনীতির কথা

প্রকাশিতঃ ২ জানুয়ারী, ২০১৯

এবারের নির্বাচনে বামপন্থী কয়েকটি দলের জোট ‘বাম গণতান্ত্রিক জোট’-এর প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাস্তে, কোদাল ও মই প্রতীক নিয়ে। এই প্রার্থীদের মধ্যে নবীনেরাই প্রধান। গত কয় দশকে জনস্বার্থে বিভিন্ন আন্দোলন, সংগ্রামে আমরা তাঁদের সক্রিয় দেখেছি। সাম্প্রতিক কালে রামপালসহ সুন্দরবন বিনাশী বিভিন্ন প্রকল্প বাতিল, দুর্নীতি ও লুণ্ঠনের বিরুদ্ধে, ক্রসফায়ার, গুম–খুন–সন্ত্রাসের বিরুদ্ধে, শিক্ষার অধিকার, শ্রমিকদের অধিকার, যুদ্ধাপরাধীদের … বিস্তারিত

ভোটার এবং নাগরিক হিসেবে সক্রিয়তা চাই

প্রকাশিতঃ ৩১ ডিসেম্বর, ২০১৮

গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাথমিক সোপান নির্বাচন। যার মাধ্যমে রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক জনগণ ভোটাধিকার প্রয়োগ করে নিজের শাসনক্ষমতা কোনো ব্যক্তি বা দলের ওপর ন্যস্ত করে। একাদশ জাতীয় সংসদ গঠনে আজ সেই ভোটাধিকার প্রয়োগের দিন। আমরা ভোট দিয়ে আগামী পাঁচ বছরের জন্য আমাদের নেতা নির্বাচন করব। আমরা চাই উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হোক, শান্তিপূর্ণভাবে সবাই নিজ নিজ … বিস্তারিত