আলোকচিত্রীঃ ব্রাত্য আমিন

সর্বশেষ প্রকাশিত

গণজাগরণ আন্দোলন কি নতুন পর্বে প্রবেশ করছে?

প্রকাশিতঃ ৩ এপ্রিল, ২০১৩

দুইমাস শেষ হবার আগেই সরকার গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রথমে উচ্ছসিত থাকলেও গণজাগরণ মঞ্চের বর্তমান গতিবিধি নিয়ে সরকার বিব্রত ও ক্ষুব্ধ। এই মঞ্চ বন্ধ করে দেবারও চেষ্টা সরকার এখন করছে বলে সংবাদপত্রে প্রকাশিত তথ্যে জানা যায় (কালের কন্ঠ, ১ এপ্রিল ২০১৩; প্রথম আলো, ২ এপ্রিল ২০১৩)। এর মাধ্যমে বিএনপি জাতীয় পার্টি জামায়াত হেফাজতে ইসলামের … বিস্তারিত

এই নৈরাজ্যের অবসান হবে কিভাবে?

প্রকাশিতঃ ২৭ মার্চ, ২০১৩

একটি ভয়ংকর অনিশ্চয়তা বা নিরাপত্তাহীনতার দিকে এগিয়ে যাচ্ছি আমরা। মনে হচ্ছে এই পরিস্থিতি কারও ঠেকানোর উপায় নেই। বড় দলগুলো দেশকে নৈরাজ্য আর সহিংসতায় ডুবিয়ে দিতে বদ্ধপরিকর। প্রতিটি মানুষ দিনযাপন করছেন আতংকের মধ্যে। সবচেয়ে বড় বিপদজনক বিষয় হলো, দিনশেষে কোনো আলোর দিশা পাওয়া যাচ্ছে না। কেউ বলতে পারছে না এই নৈরাজ্যের অবসান হবে কবে, কীভাবে? স্বাধীনতার … বিস্তারিত

অসংখ্য জীবনের জন্য ছিলো চাবেস-এর জীবন

প্রকাশিতঃ ৭ মার্চ, ২০১৩

উগো চাবেস(প্রচলিত উচ্চারণ হুগো শ্যাভেজ)-এর সঙ্গে আমার দেখা হয়েছে দুবার। বেনেসুয়েলা( প্রচলিত উচ্চারণ ভেনেজুয়েলা)র রাজধানী কারাকাসে। একবার আমাদের সঙ্গে বিশ্বরাজনীতি, অর্থনৈতিক সংকট, বলিভারিয়ান বিপ্লব, বিশ্বের একুশ শতকের সমাজতান্ত্রিক আন্দোলন নিয়ে মতবিনিময় সভায়। এই সভাটি অনুষ্ঠিত হয়েছিল ৫ ঘন্টারও বেশি সময় ধরে। আরেকবার কারাকাস শহরের বিভিন্ন অংশে শ্রমজীবী মানুষের মধ্যে গড়ে ওঠা কমিউনিটি কাউন্সিলের প্রতিনিধি সভায়, … বিস্তারিত

তরুণদের মূলধারা

প্রকাশিতঃ ২৪ ফেব্রুয়ারী, ২০১৩

১৯৭১-এর যুদ্ধাপরাধীদের বর্বরতা তো মাত্র ৪২ বছরের আগের ব্যাপার, ২৫০ বছর আগের মীরজাফর তো এখনো জীবন্ত। মীরজাফরের বিচার হয়নি, হয়তো সে জন্যই তার প্রতি ঘৃণা প্রতিমুহূর্তে পুনরুৎপাদিত হচ্ছে, কেউ জাতীয় স্বার্থবিরোধী ভূমিকায় অবতীর্ণ হলে মানুষ খুব সহজেই তাকে বুঝছে মীরজাফর হিসেবে। এখন রাজাকার শব্দটিও তেমন। যারাই দেশ ও দেশের মানুষের বিপক্ষে দাঁড়াবে, তার নামের সঙ্গেই … বিস্তারিত

সুন্দরবন থেকে বঙ্গোপসাগর

প্রকাশিতঃ ২০ ফেব্রুয়ারী, ২০১৩

অন্য বহু দেশের তুলনায় বাংলাদেশের অনেকগুলো বিশেষ শক্তির দিক আছে। উর্বর তিন ফসলি জমি, ভূগর্ভস্থ ও ভূউপরিস্থ বিশাল পানিসম্পদ, নদী-নালা, খাল-বিল, ঘন জনবসতি—সবই আমাদের সম্পদ, যা অনেকের নেই। এর বাইরেও আছে সুন্দরবনের মতো অসংখ্য প্রাণের সমষ্টি এক মহাপ্রাণ। অসাধারণ জীববৈচিত্র্য দিয়ে তা সারা দেশকে সমৃদ্ধ করে, যা লাখ লাখ মানুষের জীবিকার সংস্থান করে, আবার প্রতিটি … বিস্তারিত

মানুষের বিভেদ ও ঐক্য– সাম্প্রদায়িকতা প্রসঙ্গ

প্রকাশিতঃ ১৫ জানুয়ারী, ২০১৩

মানুষ তার জীবন যাপন করে অনেকের মধ্যে, অনেকের সঙ্গে। জীবন যাপন জীবিকা অর্জন, তার ভালো লাগা মন্দ লাগা, তার ঠিক-বেঠিক বোধ, নিজেকে নিয়ে অন্যকে নিয়ে তার ভাবনা, আনন্দ বেদনার অভিব্যক্তি, সৌন্দর্যবোধ, বর্তমান ও ভবিষ্যৎ চিন্তা, খাদ্য সবই তার জীবনের পরিচয়, তার সংস্কৃতি। মানুষের তো অনেক রকম পরিচয় থাকে। ভাষা বা জাতিগত নৃতাত্ত্বিক পরিচয় দিয়ে তার … বিস্তারিত

আইএমএফ মডেল ও লুটেরা গোষ্ঠীর স্বার্থ এক জায়গায় মেশে

প্রকাশিতঃ ১৩ জানুয়ারী, ২০১৩

জনমত ও যুক্তির বিরুদ্ধে গিয়ে, বিকল্প সমাধান চেষ্টা না করে বছরের শুরুতে (৩ জানুয়ারি ২০১৩ মধ্যরাত) আবারো তেলের দামবৃদ্ধি করা হলো। বাজেট প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, সরকার প্রতিষ্ঠিত এনার্জি রেগুলেটরী কমিশনকে হয় পাশ কাটিয়ে, নয়তো প্রভাবিত করে অযৌক্তিকভাবে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম উপর্যুপরি বৃদ্ধির ফলাফল সংখ্যাগরিষ্ঠ মানুষকে সরাসরি আক্রমণ করবার শামিল। এসব সিদ্ধান্তে কতিপয় ব্যক্তি … বিস্তারিত

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করুন

প্রকাশিতঃ ৭ জানুয়ারী, ২০১৩

যুদ্ধকালে নিরস্ত্র নারী-পুরুষ-শিশু-বৃদ্ধের ওপর সশস্ত্র দখলদার বাহিনীর আক্রমণ, হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ ও নির্যাতনই যুদ্ধাপরাধ। ১৯৭১ সালের বাংলাদেশে এ রকম যুদ্ধাপরাধ ঘটেছে অসংখ্য। মূল যুদ্ধাপরাধী পাকিস্তান সেনাবাহিনীর লোকজন পার পেয়ে গেছে প্রথমেই। স্বাধীনতার পর ‘দালাল আইন’ করে এই দেশি যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম শুরু হয়। সে সময় এই আইনে বেশ কিছু রাজাকার ও আলবদর নেতা আটক হয়, … বিস্তারিত

গার্মেন্টস শ্রমিকের স্যান্ডেল আর খালিব্যাগের কথা

প্রকাশিতঃ ২৬ নভেম্বর, ২০১২

এই লেখা কয়েক বছর আগের। নাকি এখনকার? এ যেনো একই ঘটনার পুন পুন দৃশ্যায়ন। এর মধ্যে ডলারের বিশাল মজুদ তৈরি হয়। মালিকসহ দেশি বিদেশি ভাগীদাররা মোটাতাজা হয়। মৃতের তালিকায় যোগ হয় আধা খাওয়া, শীর্ণ, সকাল রাত রাস্তায় ছুটে চলা মানুষদের নতুন নতুন নাম।) ২৩ ফেব্র“য়ারি রাতে আবারো গার্মেন্টস ফ্যাক্টরীতে আগুনে পুড়ে ছাই হলেন শ্রমিকেরা, প্রধানত … বিস্তারিত

দুর্নীতিতে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে সরকার

প্রকাশিতঃ ১৮ নভেম্বর, ২০১২

অধ্যাপক মুহাম্মদ আনিসুর রহমান। সবার কাছে যিনি আনু মুহাম্মদ নামে পরিচিত। আনু মুহাম্মদের জন্ম ১৯৫৬ সালের ২২ সেপ্টেম্বর জামালপুর জেলায়। ১৯৮২ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগ দেন। ১৯৯১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ে নৃবিদ্যা বিভাগেও তিনি অধ্যাপনা করেন। বর্তমানে তিনি তেল, গ্যাস, বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিবের … বিস্তারিত