আলোকচিত্রীঃ ব্রাত্য আমিন

সর্বশেষ প্রকাশিত

জ্বালানি খাতে মুনাফামুখী ব্যক্তিমালিকানা ও বিদেশী বিনিয়োগ

প্রকাশিতঃ ২৪ মে, ২০১৫

স্বাধীনতা অর্জনের পর পরই প্রেসিডেন্সিয়াল অর্ডার- ২৭ এর মাধ্যমে ২৬ মার্চ, ১৯৭২ সালে বাংলাদেশ তেল-গ্যাস ও খনিজ সম্পদ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। ২২ আগস্ট, ১৯৭৪ সালে অর্ডিন্যান্স-১৫ এর মাধ্যমে পুনর্গঠিত এ সংস্থার সংক্ষিপ্ত নাম দেয়া হয় ‘পেট্রোবাংলা’। বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি লিমিটেড (বাপেক্স) পেট্রোবাংলার অনুসন্ধানকাজ পরিচালনার জন্য পেট্রোবাংলার অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে ১৯৮৯ সালের জুনে … বিস্তারিত

জ্বালানি নিরাপত্তা : দুর্নীতি, লুণ্ঠন ও অব্যবস্থাপনা মানুষকে দরিদ্র করে রাখছে

প্রকাশিতঃ ১৭ মে, ২০১৫

‘অভিশপ্ত সম্পদ’ মডেল তেল ও খনিজ সম্পদের কারণে প্রতিকূল ফলভোগী দেশগুলোকেই ‘অভিশপ্ত সম্পদের দেশ’ হিসেবে চিহ্নিত করা হয় (Tsalik and Schiffrin, 2005)। যেখানে জনবিরোধী রাজনীতি ও ক্ষমতার আধিপত্য তৈরি হয়েছে, সেখানেই অর্থনৈতিক গতিকে বাধাগ্রস্ত করছে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য। অন্যদিকে যেসব দেশ উত্পাদনবান্ধব, জনস্বার্থমুখী নীতি ও প্রতিষ্ঠান গড়ে তুলেছে, সেখানে পরিস্থিতি ভিন্ন (Mehlum et al, 2005)। … বিস্তারিত

‘অভিশপ্ত সম্পদ’ মডেল ও বাংলাদেশ অভিজ্ঞতা

প্রকাশিতঃ ১০ মে, ২০১৫

[প্রবন্ধটি মূলত রচিত হয়েছে প্রান্তস্থ অর্থনীতি হিসেবে এ দেশের প্রাকৃতিক সম্পদ ও জ্বালানি নিরাপত্তা নিয়ে বিদ্যমান মিথ ও বাস্তবতা পর্যালোচনার উদ্দেশ্যে। এতে বিভিন্ন বৈশ্বিক অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে, যেখানে আমরা দেখতে পাই— ‘সম্পদের প্রাচুর্য মানেই কোনো দেশের অবধারিত উন্নয়ন’ ধারণাটি সত্য নয়। অনেক দেশ রয়েছে, যেখানে আছে প্রচুর মূল্যবান প্রাকৃতিক সম্পদ, আছে উচ্চ বিদেশী বিনিয়োগ, … বিস্তারিত

সুন্দরবন থেকে রূপপুর: ভুল তথ্য ও অস্বচ্ছতা

প্রকাশিতঃ ৭ মে, ২০১৫

৩ মে প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে সুন্দরবনধ্বংসী রামপাল বিদ্যুৎকেন্দ্র–বিরোধিতাকারীদের উদ্দেশে আবারও বিষোদ্গার করেছেন। হাসিঠাট্টার ছলে তিনি যে বিষয়গুলো উত্থাপন করেছেন, সেগুলো গুরুতর অভিযোগ। যেমন তিনি বলেছেন, আন্দোলনকারীরা মানুষের স্বার্থ বাদ দিয়ে এখন পশুপাখি রক্ষার আন্দোলন করছে। স্মরণ করি, কিছুদিন আগে প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক বাঘ সম্মেলন উদ্বোধন করতে গিয়ে বলেছিলেন, ‘বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে, সুন্দরবন বাঁচলে বাংলাদেশ … বিস্তারিত

মজুরের দেশে মজুরই কেউ না!

প্রকাশিতঃ ১ মে, ২০১৫

আট ঘণ্টা কাজের অধিকার এখন বিশ্বে এমনভাবে স্বীকৃত যে তাকে স্বতঃসিদ্ধ বলেই মনে হয়। কিন্তু এই অধিকার মানুষ এমনি এমনি পায়নি। এর জন্য অসংখ্য মানুষের শ্রম, ঘাম, মেধা কাজ করেছে; অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। এত বছর পরও আট ঘণ্টা কাজ করে বাঁচার মতো মজুরির অধিকার প্রতিষ্ঠা থেকে বাংলাদেশ অনেক দূরে। সংখ্যাগরিষ্ঠ মানুষকে নেহাত টিকে … বিস্তারিত

নির্বাচন স্বচ্ছ না হলে আগামী রাজনীতি আরো সহিংস হবে

প্রকাশিতঃ ২৮ এপ্রিল, ২০১৫

সিটি করপোরেশন নির্বাচন অনেক বিলম্বিত নির্বাচন। দীর্ঘ প্রায় এক যুগ হলো ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন ঝুলে ছিল। অনেকবারই নির্বাচন করার পরিকল্পনা হয়েছে; কিন্তু সরকারের উৎসাহ না থাকায় নির্বাচন কমিশনের পক্ষে সিটি করপোরেশন নির্বাচন করা সম্ভব হয়নি। এখন আকস্মিকভাবে সরকার নির্বাচনের ঘোষণা দিলে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উৎসাহ দেখা দেয়। তবে নির্বাচনের দিন যত ঘনিয়ে … বিস্তারিত

Demands for a ‘People’s Dhaka’

প্রকাশিতঃ ২৭ এপ্রিল, ২০১৫

Two incidents that occurred in the first two days of the Bangla new year have exposed the faces of the powerful people.The incident of sexual harassment on Pahela Baishakh at DhakaUniversity campus would have missed public attention unless there were hue and cry. The government, too, has failed to suppress the issue for the mass … বিস্তারিত

সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা খুবই সীমিত

প্রকাশিতঃ ২৭ এপ্রিল, ২০১৫

আলোকিত বাংলাদেশ : চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির সম্ভাব্য হার নিয়ে এক ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাংক বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশ ৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। কিন্তু অর্থমন্ত্রী বলেছেন, প্রবৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি হবে। আসলে জিডিপি প্রবৃদ্ধির হার কত হতে পারে বলে আপনি মনে করেন? আনু মুহাম্মদ : জিডিপির হিসাবটা নির্ভর করে একটি … বিস্তারিত

নিষ্ঠুরতা আর অবহেলায় ২ বছরেও ক্ষত শুকায়নি

প্রকাশিতঃ ২৪ এপ্রিল, ২০১৫

দুবছর আগে ২৪ এপ্রিল রানাপ্লাজার ভয়াবহ ধস ও হত্যাকা-ের পূর্বমুহূর্ত পর্যন্ত আমাদের মধ্যে ছিল তাজরীনের ক্ষত। পুড়ে মৃত-অর্ধমৃত মানুষরা অমানবিক জগতের চিহ্ন হিসেবে তখন তাড়া করছিল সবাইকে। দায়ী মালিকসহ কারও বিরুদ্ধে ব্যবস্থা নেই, ক্ষতিপূরণ সবার হাতে পৌঁছায়নি, জখম অনেকের আর্তচিৎকার এখনো শুনতে হয়। এই অবস্থার মধ্যেই রানাপ্লাজা ধসে আমাদের সবাইকে ধসিয়ে দিল। বিশ্বরেকর্ড করল বাংলাদেশ! … বিস্তারিত

Two years of denial and betrayal

প্রকাশিতঃ ২৪ এপ্রিল, ২০১৫

THE families of Rana Plaza victims have passed two years crying for their dear and near ones, suffering in their daily lives and waiting for due compensation and jobs. In spite of tall promises, the government and the parties responsible for the disaster and corporate homicide have done little to heal the collective wound. There … বিস্তারিত