আলোকচিত্রীঃ ব্রাত্য আমিন

সর্বশেষ প্রকাশিত

ভারত যদি পারে, শ্রীলঙ্কা যদি পারে, বাংলাদেশও পারবে- আনু মুহাম্মদ

প্রকাশিতঃ ৩১ জুলাই, ২০১৬

[২৮ জুলাই ২০১৬ সুন্দরবন রক্ষা ও রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিতের দাবীতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে ৩০ জুলাই ২০১৬ জাতীয় কমিটির বিক্ষোভ সমাবেশে সদস্য সচিব  আনু মুহাম্মদের বক্তব্য। অনুলিখন: ইউনা ইসলাম] আপনারা জানেন আমাদের কর্মসূচী ছিল ২৮শে জুলাই, প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল। এবং প্রধানমন্ত্রীকে একটি খোলা চিঠি প্রদান। সারা দেশের মানুষের যে কণ্ঠ, … বিস্তারিত

লড়াই–সংগ্রামে মাঠে থাকা মানুষটি

প্রকাশিতঃ ৩০ জুলাই, ২০১৬

 আজ ৩১ জুলাই প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহর ৮৫ বছর পূর্ণ হলো। তিন দিন আগে ২৮ জুলাই তিনি ‘রামপাল চুক্তি ছুড়ে ফেলো, সুন্দরবন রক্ষা করো’ দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সহস্রাধিক মানুষের সঙ্গে দাঁড়িয়েছিলেন। মিছিল উদ্বোধন করতে গিয়ে বললেন, ‘ছোটবেলায় মায়ের কাছে শুনতাম, জঙ্গলেই মঙ্গল। বড় হয়ে বুঝি এটা কত বড় সত্য। সুন্দরবন … বিস্তারিত

বিশ্বাস-অবিশ্বাসের সীমা

প্রকাশিতঃ ২০ জুলাই, ২০১৬

প্রশ্নহীন আনুগত্য, পরম বিশ্বাস বা কারও ওপর পুরোপুরি ভর করে থাকা অনেক আরামদায়ক। বিশ্বাস ভরসা দেয়, আশ্রয় দেয়। অনেক উদ্বেগ থেকে বাঁচায়। নিরাপত্তা আর নিশ্চয়তার বোধ এনে দেয়। মানুষের এই বিশ্বাস ধর্মবিশ্বাস থেকে শুরু করে সরকার, নেতা, মা-বাবা, শিক্ষক, কোম্পানি, মিডিয়া, বস পর্যন্ত বিস্তৃত হতে পারে। শিশুরা যে নিশ্চিন্ত নিরুদ্বেগ থাকতে পারে, তার বড় কারণ … বিস্তারিত

‘প্রধানমন্ত্রীর এক হাতে পরিবেশ রক্ষার পদক, অন্য হাতে সুন্দরবন বিনাশের পরোয়ানা’

প্রকাশিতঃ ৩০ জুন, ২০১৬

[অধ্যাপক আনু মুহাম্মদ। অর্থনীতিবিদ ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের অন্যতম নেতা। সম্প্রতি এই কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো সুন্দরবন রক্ষা ও সাত দফা দাবিতে ঢাকাসহ সারা দেশ থেকে সুন্দরবন অভিমুখে জনযাত্রা। এবারের জনযাত্রাকে কেন্দ্র করে তার মুখোমুখি হই। ব্যাখ্যা করেছেন এই আন্দোলন এগুনোর প্রতিবন্ধকতা কী, আর আশার আলোটাই বা কোথায়! সুন্দরবনের বর্তমান পরিস্থিতি, বিদ্যুৎ কেন্দ্রের প্রভাব … বিস্তারিত

ট্রানজিট ও কাঁটাতারের বন্ধুত্ব

প্রকাশিতঃ ২৮ জুন, ২০১৬

সম্প্রতি একটি গবেষণাপত্রে দেখানো হয়েছে- নয়াদিল্লি থেকে ঢাকায় ২০ ফুট একটি কনটেইনার সমুদ্রপথে নিয়ে যেতে (মুম্বাই, সিঙ্গাপুর অথবা কলম্বো হয়ে চট্টগ্রাম এবং পরে ট্রেনে ঢাকা) সময় লাগে ৩০ থেকে ৪০ দিন এবং খরচ লাগে ২৫০০ মার্কিন ডলার। এটি যদি সরাসরি দিল্লি থেকে ট্রেনে পরিবহন করা হয়, সময় লাগবে চার-পাঁচ দিন, খরচ হবে তিন ভাগের এক … বিস্তারিত

সাগরচুরি থেকে বনবিনাশ

প্রকাশিতঃ ২৫ জুন, ২০১৬

বাজেট নিয়ে আলোচনায় মানুষের মনোযোগ এবার অনেক কম, বেশি হওয়ার কোনো যুক্তিও নেই। তা ছাড়া সন্ত্রাস, পাইকারি ধরপাকড়, দ্রব্যমূল্য, রোজা ইত্যাদি বিষয় উদ্বিগ্ন, ক্লান্ত মানুষের মনোযোগ অনেকখানি নিয়ে নিচ্ছে। বাজেট আসার আগেই বিভিন্ন সংবাদমাধ্যম এ নিয়ে অনেক আলোচনার পরিবেশ তৈরি করতে চেষ্টা করে। অর্থমন্ত্রী সংগঠিত কিছু গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসেন, তাদের মধ্যে প্রধানত অর্থনীতিবিদ ও … বিস্তারিত

ভারতের উন্নয়ন যাত্রায় বাংলাদেশ

প্রকাশিতঃ ২১ জুন, ২০১৬

‘কাঁটাতারে ঘেরা কেন, বন্ধু ভারত যদি বন হত মানুষ হত আরও হত নদী?’ বারবার জিজ্ঞাসা করেও এ সহজ প্রশ্নটির উত্তর আমরা এখনো পাচ্ছি না। উত্তর না পেলেও কাজ কিন্তু থেমে নেই। ১৫ মে ২০১৬ থেকে ‘ট্রানজিট’ নামে ভারতের পণ্যসামগ্রী বাংলাদেশের মধ্য দিয়ে আবার ভারতেই নেয়ার আনুষ্ঠানিক ব্যবস্থা শুরু হয়েছে। পৃথিবীতে এ রকম দৃষ্টান্ত পাওয়া কঠিন … বিস্তারিত

বাজেটে সাধারণ মানুষ কতটা লাভবান হবে?

প্রকাশিতঃ ২ জুন, ২০১৬

আজ ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপিত হচ্ছে। বাজেটের সময় হয়েছে—তা জনগণ বুঝতে পারে তাদের প্রাত্যহিক জীবনের তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে। বাজেটের সময় ঘনিয়ে এলেই জিনিসপত্রের দাম বাড়ার খবর আসতে থাকে, নতুন নতুন করের খবরে এই দাম বাড়ে। বিভিন্ন প্রতিষ্ঠানে বাজেট শেষ করার তাড়াহুড়ায় অপচয় হয়, বাজার চাঙা হয়। অর্থবছরের শেষ মাস জুন থাকায় এই সময়ে বৃষ্টি … বিস্তারিত

বাঁধ, দখল ও ‘উন্নয়ন’ নদী খুনের তিন ধারা

প্রকাশিতঃ ১৬ মে, ২০১৬

আজ ১৬ মে ফারাক্কা দিবস। ৪০ বছর আগে এই দিনে মওলানা ভাসানী ‘মরণ বাঁধ ফারাক্কা’-র বিরুদ্ধে এক বিশাল জনযাত্রা কর্মসূচি নিয়েছিলেন। ফারাক্কার অভিমুখে ডাকা লংমার্চে অসংখ্য মানুষ অংশ নিয়েছিলেন। ফারাক্কা বাঁধ দিয়ে ভারতের যে নদীবিধ্বংসী উন্নয়ন যাত্রা শুরু তা গত ৪০ বছরে এমনস্থানে পৌঁছেছে যে, বাংলাদেশের বৃহত্ নদী পদ্মা ও সম্পর্কিত অসংখ্য ছোট নদী খালবিলও … বিস্তারিত

সন্ত্রাস দমন, না সন্ত্রাস বপন?

প্রকাশিতঃ ১৬ মে, ২০১৬

বাংলাদেশ সফরে এসে ভারতের পররাষ্ট্র সচিব আবারও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সন্ত্রাস দমনের কাজ করার অঙ্গীকার করেছেন। এর মধ্যে সন্ত্রাস দমনে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও চুক্তি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশেরও চুক্তি আছে। পাকিস্তানও যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস দমন কাজে নানা চুক্তি ও সমঝোতায় কাজ করছে। সম্প্রতি সৌদি আরব সন্ত্রাস দমনে জোট করেছে, তার মধ্যেও বাংলাদেশ … বিস্তারিত