আলোকচিত্রীঃ ব্রাত্য আমিন

সর্বশেষ প্রকাশিত

দুনিয়া বদলের ‘বেকার’ তাত্ত্বিক

প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর, ২০২০

যখন থেকে বৈষম্য, নির্যাতন, অমানবিক রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থার কবলে পড়েছে মানুষ, তখন থেকেই এর থেকে মুক্তির পথও অনুসন্ধান শুরু হয়েছে। সে হিসাবে মানুষের মুক্তির চিন্তা ও লড়াইয়ে কার্ল মার্ক্স প্রথমও নন, শেষও নন। মার্ক্স মানুষের এই ধারাবাহিক লড়াইয়ের চেষ্টা, দর্শন, সংগঠন, সক্রিয়তার বস্তুগত ভিত্তি অনুসন্ধান করেছেন। পুঁজিবাদের শুরুতেই তার গতিপথ চিহ্নিত করেছেন, বর্তমানের মধ্যে ভবিষ্যৎ অনুধাবনের … বিস্তারিত

কার্ল মার্ক্সের ফিরে ফিরে আসা

প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর, ২০২০

১৯৯৩ সালে নিউইয়র্কে মান্থলি রিভিউ পত্রিকার অফিসে বিশ্বখ্যাত অর্থনীতিবিদ সম্পাদক পল সুইজির সঙ্গে কথা হচ্ছিল। আলোচনার একপর্যায়ে তিনি বলেন, ‘পুঁজিবাদ যদি আর ১০০ বছর টিকে থাকে, তাহলে এই পৃথিবীর আর অস্তিত্ব থাকবে না।’ তারপর ২৫ বছর গেছে। এই সময়ে পুঁজির আগ্রাসনে বিশ্বের বাতাস, পানিসহ প্রাণপ্রকৃতি যেভাবে আরও বিপর্যস্ত হয়েছে, যুদ্ধ আর বিষাক্ত অস্ত্রের বিস্তার যেভাবে … বিস্তারিত

কেন মানুষকে বাঁচার জন্য রাস্তায় নামতে হয়? : আনু মুহাম্মদ

প্রকাশিতঃ ১০ জুন, ২০২০

রহমান সিদ্দিক : উনিশ শতকের ত্রিশের দশকে ইংল্যান্ডে কলেরা মহামারির পর সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হয়। বলতে গেলে তখন থেকেই ইউরোপে সমাজতান্ত্রিক আন্দোলন নতুন দিশা পায়। করোনা মহামারিতে এমন কিছুর প্রত্যাশা করছেন কি? আনু মুহাম্মদ : উনিশ শতকে ইউরোপে যেসব পরিবর্তন এসেছিল, তার পেছনে আরও অনেক কারণ ছিল। তখন সামন্তবাদী ব্যবস্থা ভেঙে গিয়ে নতুন শ্রেণিবিন্যাস … বিস্তারিত

করোনাকালে নাগরিকদের উদ্যোগ ও উদ্বেগ

প্রকাশিতঃ ১০ জুন, ২০২০

সরকার যখন দেশকে ‘স্বাভাবিক’ অবস্থায় নিয়ে যাচ্ছে তখন করোনা রোগে আক্রান্তের হার বৃদ্ধির দিকে, মৃত্যুর হারও বাড়ছে। আক্রান্ত হলে বেশিরভাগ মানুষের চিকিৎসার সুযোগ নেই, বিনা চিকিৎসায় কতজন মরছেন তার হিসাব নেই, স্স্থুতার হার অন্য বহু দেশের তুলনায় অনেক কম। অনাহার-অনিশ্চয়তার ভয় কোটি কোটি মানুষের মধ্যে। যে দেশে ‘স্বাভাবিক’ সময়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের কাজ, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তার … বিস্তারিত

করোনাকালে রাষ্ট্র

প্রকাশিতঃ ২০ মে, ২০২০

 করোনাভাইরাস নিয়ে সৃষ্ট সংকট সবার জন্য বিপদ নয়, কারও কারও জন্য অনেক সুবিধাও। যেমন বিশ্বের বিভিন্ন দেশের শাসকদের জন্য কয়েকটি বিষয় খুবই সুবিধাজনক হয়েছে। মহাবিপদের মুখে মানুষ ভাবছে করোনা-পূর্ব অবস্থানে যেতে পারলেই আমরা খুশি। সুতরাং আড়াল হয়ে যাচ্ছে করোনা-পূর্ব কালের রাষ্ট্রের রূপ যার কারণেই আজ এই মহামারী দুর্যোগ আরও ভয়াবহ রূপ নিয়েছে। আরেকটা সুবিধা হচ্ছে, … বিস্তারিত

করোনা সংকট: আশু থেকে দীর্ঘমেয়াদে করণীয়

প্রকাশিতঃ ১৮ মে, ২০২০

করোনাসৃষ্ট অর্থনৈতিক সংকটের বিভিন্ন মাত্রা আছে। এর মোকাবেলায় করণীয়গুলোকে আশু বা স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি এভাবে ভাগ করে কর্মসূচি হাতে নিতে হবে। করোনা শনাক্ত হওয়ার পরই সরকারের আশু করণীয় ছিল ব্যাপকসংখ্যক মানুষের জন্য কয়েক মাসের বেঁচে থাকার অর্থ-সামগ্রী জোগান দেয়ার ব্যবস্থা করা। তিন মাস পরেও সেই কর্মসূচি নেয়া হয়নি। তবে সরকার এবং তার বাইরে বিভিন্ন সংগঠন … বিস্তারিত

করোনাকাল: যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ

প্রকাশিতঃ ১৮ মে, ২০২০

বর্তমান পুঁজিবাদী বিশ্বব্যবস্থার প্রধান খুঁটি চারটি: যুদ্ধ-সমরাস্ত্র, জীবাশ্ম জ্বালানি, আর্থিক খাত ও কৃষিতে বিষের বাণিজ্য। এই চারটি ক্ষেত্রেই গুরু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যে বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী। সারা বিশ্বে যুদ্ধ, গোয়েন্দা নজরদারি এবং পারমাণবিক-রাসায়নিক-জৈব অস্ত্র গবেষণা ও মজুতের যে ভয়ংকর চিত্র, তার পেছনের প্রধান শক্তি হচ্ছে এই দেশ। এত পরাক্রমশালী হওয়া সত্ত্বেও করোনাভাইরাসের আক্রমণে দেশটি এককভাবে … বিস্তারিত

নাজুক জীবনে মহামারির হানা

প্রকাশিতঃ ১৮ এপ্রিল, ২০২০

কোভিড-১৯ একটি সাম্যবাদী রোগ—এ রকম কথা গত কিছুদিনে অনেকের মুখেই শুনেছি। কথাটা সত্য, তবে আংশিক। সত্য এই কারণে যে করোনাভাইরাসের আক্রমণ দেশ, অঞ্চল, শ্রেণি, লিঙ্গ, জাতি, বয়স কোনো কিছুকেই ছাড় দিচ্ছে না; সবাই নির্বিচার এর আক্রমণের শিকার হচ্ছে। এর আগে আর কোনো ঘটনা বিশ্বের সব প্রান্তের সব মানুষকে এভাবে আতঙ্কিত ও অস্থির করেনি। আর কোনো … বিস্তারিত

জনগণের লুন্ঠিত সম্পদের একাংশ দিয়েই বর্তমান সঙ্কট মোকাবিলা সম্ভব

প্রকাশিতঃ ১৮ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসের ফলে উদ্ভূত সঙ্কট মেকাবিলায় চার দফা সমাধানের কথা বলেছেন তেল, গ্যস বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অর্থনীতিবিদ ড. আনু মুহাম্মদ। এজন্য যে অর্র্থের প্রয়োজন হবে তারও উপায় বলেছেন তিনি। খ্যাতনামা এই অর্থনীতিবিদ মনে করেন, জনগণের লুন্ঠিত সম্পদের একাংশ দিয়েই বর্তমান সঙ্কট মোকাবিলা সম্ভব। মানবজমিনকে দেয়া সাক্ষাৎকারের শেষ অংশ তুলে ধরা … বিস্তারিত

‘মহামন্দার চেয়েও এবারের পরিস্থিতি ভয়াবহ হতে পারে’

প্রকাশিতঃ ১৮ এপ্রিল, ২০২০

বর্তমান পরিস্থিতিতে বিশ্ব অর্থনৈতিকভাবে এক ভয়াবহ মন্দার দিকে ঢুকছে। যা ১৯৩০ সালের গ্রেট ডিপ্রেশনের চেয়ে ভয়াবহ হতে পারে। এ পরিস্থিতি থেকে পুরো পৃথিবীকেই নতুনভাবে শিক্ষা নিতে হবে। তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে করোনা পরবর্তী অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে এসব কথা বলেন। তার সাক্ষাতের প্রথম পর্ব … বিস্তারিত