আলোকচিত্রীঃ ব্রাত্য আমিন

সর্বশেষ প্রকাশিত

দেশের সম্পদ বিদেশী শক্তির কাছে তুলে দেওয়া মানে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করা

প্রকাশিতঃ ২৫ নভেম্বর, ২০১১

আজকে যখন আমরা এই সমাবেশ করছি এর মধ্যে কয়েক দফা সরকার তেলের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। সরকার সবসময়ই যুক্তি দেয় যে গ্যাসের দাম, তেলের দাম, বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে এই কারণে যে অনেক টাকা ভর্তুকি দিতে হচ্ছে। বলা হয়, যেহেতু এই ভর্তুকি জনগণের টাকা থেকে দিতে হচ্ছে, সেহেতু এগুলোর দাম বাড়িয়ে … বিস্তারিত

আমার মা

প্রকাশিতঃ ২১ নভেম্বর, ২০১১

চিত্রকরঃ অলকেশ ঘোষআমার মা যখন মারা গেলেন তখন আমার বয়স ১১ বছর। ১৯৬৭ সালের ২০ নভেম্বর রাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল। সেখানে গিয়ে কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হলেন, ঐ অজ্ঞান অবস্থাতেই তিনি পরদিন ২১ নভেম্বর দুপুরে মারা গেলেন, মাত্র ৩৪ বছর বয়সে, পেছনে সাত সন্তান রেখে এবং আরেক সন্তান পেটে নিয়ে। আমি সাতজনের তৃতীয়, সর্বকনিষ্ঠজনের … বিস্তারিত

আমরা ৯৯%, দখলমুক্ত কর বাংলাদেশ

প্রকাশিতঃ ১৯ অক্টোবর, ২০১১

দেশে দেশে একই শ্লোগান দিয়ে মানুষ উঠে আসছে রাস্তায়। শ্লোগানের মূল কথা দুটো; একটি, নিজের পরিচয় ঘোষণা: ‘আমরা ৯৯%’। আরেকটি, আন্দোলনের লক্ষ্য ঘোষণা: ‘দখল কর….’। কী দখল? দখল ক্ষমতার কেন্দ্র, দখল নিজের দেশ, দখল নিজের জীবন। প্রকৃত অর্থে নিজের জীবন, সম্পদ ও দেশ দখল করেছে শতকরা ১ ভাগ লুটেরা, দখলদার, যুদ্ধবাজ সন্ত্রাসী। লক্ষ্য এসব দখলমুক্ত … বিস্তারিত

পাবলিক বিশ্ববিদ্যালয় চলে জনগণের টাকায়, সরকারের নিজের টাকা বলে কিছু নেই

প্রকাশিতঃ ২ অক্টোবর, ২০১১

সরকারের টাকা কার টাকা? জনগণের টাকা কার প্রাপ্য? জনগণের সম্পদ কার দখলে?আজকে ফেসবুকে একজনের স্ট্যাটাসে দেখলাম সে লিখেছে ‘যারা অপরাধী তারা নিরাপদে বসবাস করছে, আর যারা নিরাপরাধ তাদের নিরাপত্তা হুমকির মুখে’। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতির একেবারে সার কথা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়েও আজকে এই পরিস্থিতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের যে বিষয় তা শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের … বিস্তারিত

উন্মুক্ত হওয়া আর অধীনস্থ হওয়া এক কথা নয়

প্রকাশিতঃ ৪ সেপ্টেম্বর, ২০১১

ভারত বাংলাদেশকে ঘিরে কাঁটাতারের বেড়া দিয়েছে, দিচ্ছে। কাঁটাতারের বেড়ার মধ্যে বসবাস করলে খাঁচায় বসবাসের অনুভূতি হয়, আমারও তাই হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী বন্ধুত্বের আহবান নিয়ে বাংলাদেশ সফরে আসছেন। কিন্তু খাঁচা থেকে আমরা কী করে বন্ধুত্বের হাত বাড়াবো? আমাদের সমুদ্রসীমায় ভারত দাবি জানিয়েছে, মায়ানমারও আমাদের সীমায় দাবি উপস্থিত করেছে, তাতেও মূল ভূমিকা পালন করেছে ভারতীয় বিশেষজ্ঞরাই। ভারত … বিস্তারিত

যে হরতাল ভবিষ্যত রক্ষার, যে হরতাল গণরায়ের

প্রকাশিতঃ ৩০ জুন, ২০১১

৩ জুলাই ঢাকায় অর্ধদিবস হরতালের প্রাক্কালে আমরা আজকের এই সমাবেশে মিলিত হয়েছি। গত ১৮ জুন হরতাল ঘোষণার পর থেকে ইতোমধ্যে আমরা ঢাকা মহানগরীর বিভিন্ন শেণীপেশার মানুষের সাথে যোগাযোগ করেছি। ৩ জুলাই সকালে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচী আছে, সকাল ১১-১২ টা কর্মবিরতি পালন করে ফেস্টুন-ব্যানার নিয়ে জনগণ রাস্তায় দাঁড়াবেন, প্রয়োজনে দাবীনামা বুকে লিখে জনগণ গণরায় প্রকাশ … বিস্তারিত

উইকিলিকসের মাধ্যমে প্রমাণিত হয়েছে জ্বালানী মন্ত্রনালয় এখন বহুজাতিক কোম্পানীর একটা বর্ধিতাংশ

প্রকাশিতঃ ১৫ জুন, ২০১১

গত ১৪ই জুন ‘তেল-গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটি’র আহ্বানে জ্বালানী মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচীতে প্রায় ১২’শ-১৪’শ মানুষ ছিলেন, প্রধানত ছিলেন তরুণেরা । জ্বালানী মন্ত্রণালয় ঘেরাও বা এর সামনে অবস্থান কর্মসূচী মূলত একটা বেপরোয়া কর্মসূচী। অনেকগুলো কর্মসূচী পার হয়ে আমরা বাধ্য হয়ে এই কর্মসূচী দিয়েছি। ২০০৯ সালে যখন পুলিশ আমাদেরকে হামলা করে তখন এবং … বিস্তারিত

তেল-গ্যাস নিয়ে আত্মঘাতী চুক্তি

প্রকাশিতঃ ১৪ জুন, ২০১১

জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব হলো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং শিল্প ও বিদ্যুৎসহ জনগণের স্বার্থে তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। জনগণ এই মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বেতন ও সুযোগ-সুবিধা দিচ্ছেন তাদের স্বার্থ দেখার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য। কিন্তু গত প্রায় দুই দশকে সরকার পরিবর্তিত হলেও এই মন্ত্রণালয়ের দেশবিরোধী ভূমিকার কোন পরিবর্তন হয়নি। … বিস্তারিত

জীবন দিয়ে আনা রেমিট্যান্স ও বিপন্ন মানুষ

প্রকাশিতঃ ৮ জুন, ২০১১

বিশ্ব অর্থনীতির সংকট, মধ্যপ্রাচ্যে যুদ্ধ-আগ্রাসন-বিদ্রোহ ইত্যাদি কারণে গত কিছুদিনে প্রবাসীদের কর্মসংস্থানে অনিশ্চয়তা বেড়েছে, নি:স্ব হয়ে কিংবা অনিশ্চয়তা নিয়ে ফিরে আসছেন অনেকে। রেমিট্যান্স বা প্রবাসী আয়কৃত অর্থ প্রেরণের হারেও নিম্নগতি দেখা যাচ্ছে। ঝুঁকিতে ব্যক্তি, পরিবার ও সামগ্রিক অর্থনীতি। সত্তর দশকের শেষ দিক থেকে বাংলাদেশ বিশ্বের দেশে দেশে আনুষ্ঠানিকভাবে জনশক্তি রফতানি শুরু করে। আশির দশকে এ ধারা … বিস্তারিত

ক্ষুদ্রঋণ মডেল হ্যাঁ, ইউনূস না– কেন?

প্রকাশিতঃ ৯ মার্চ, ২০১১

বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর থেকে মুহম্মদ ইউনূসকে অপসারণের যে সিদ্ধান্ত দিয়েছেন তা নিয়ে অনেক প্রশ্ন এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুহম্মদ ইউনূস ও বোর্ডের ৯ পরিচালকের দায়ের করা দুটো রীট আবেদন গত ৮ মার্চ হাইকোর্ট খারিজ করে দেওয়ায় সরকারের সিদ্ধান্ত এখনও বহাল আছে। অপসারণের কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংক মুহম্মদ ইউনূসের ‘বয়স … বিস্তারিত