আলোকচিত্রীঃ ব্রাত্য আমিন

সর্বশেষ প্রকাশিত

সুন্দরবনের কোনো বিকল্প নেই

প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর, ২০১৩

বৃহত্তর সুন্দরবনের অংশ রামপালে ভারতীয় কোম্পানির সঙ্গে যৌথভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার বিরোধিতাকারীদের জ্ঞানের বহর নিয়ে সম্প্রতি জ্বালানি উপদেষ্টা সংশয় প্রকাশ করেছেন এবং তাঁদের পরামর্শ দিয়েছেন পড়াশোনা করতে। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বলেছেন, সুন্দরবন ক্ষতি বা ধ্বংসের কথা একটা গুজব, আসলে কোনো ক্ষতি হবে না। পরিবেশমন্ত্রী বলেছেন, ক্ষতি হলে এ প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। বিদ্যুৎসচিব বলেছেন, … বিস্তারিত

যুক্তরাষ্ট্রের বিপন্ন মানুষ এবং আরেক ৯/১১

প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর, ২০১৩

আরেক বছরের ৯/১১ অর্থাৎ ১১ সেপ্টেম্বর পার হলো। আমি এই সময়ে হারিয়ে যাওয়া আরেকটি ১১ সেপ্টেম্বরের কথাও বলতে চাই। সেই ঘটনা আরও আগের, যুক্তরাষ্ট্রের বাইরের। ১১ সেপ্টেম্বর বললেই এখন নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞ দৃশ্যাবলী মনে পড়ে, আর তার সঙ্গে সঙ্গে ওসামা বিন লাদেন আল কায়েদা নামের মুসলিম ‘জঙ্গী’ দল বা ব্যক্তির চেহারা। আর সন্ত্রাস দমনের … বিস্তারিত

ফুলবাড়ী গণঅভ্যুত্থান – জনগণের সম্পদ জনগণের কর্তৃত্ব

প্রকাশিতঃ ২৮ আগষ্ট, ২০১৩

ঐতিহাসিক ফুলবাড়ী গণঅভ্যুত্থানের সাতবছর পূর্তি হলো। এর স্মরণে এবছরও দেশজুড়ে পালিত হলো ২৬ আগষ্ট ‘ফুলবাড়ী দিবস’। ২০০৬ সালের এইদিনে পানিসম্পদ, আবাদী জমি ও মানুষ বিনাশী ফুলবাড়ী কয়লা প্রকল্পের বিরুদ্ধে বাঙালি আদিবাসী নারী পুরুষ শিশু বৃদ্ধসহ সকল মানুষের প্রতিবাদ বিশাল আকার নিয়েছিলো। লক্ষ মানুষের শান্তিপূর্ণ সমাবেশ সমাপ্তি ঘোষণার পরও সরকারি বাহিনীর পাইকারি গুলিতে তিনজন তরুণ নিহত … বিস্তারিত

ফুলবাড়ী গণঅভ্যূত্থান: সম্পদ ও উন্নয়ন

প্রকাশিতঃ ২৬ আগষ্ট, ২০১৩

২৬ আগষ্ট ‘ফুলবাড়ী দিবস’। ৭ বছর আগে এইদিনে ফুলবাড়ী-বিরামপুর-পার্বতীপুর-নবাবগঞ্জসহ উত্তরবঙ্গের মানুষেরা ইতিহাস তৈরি করেছিলেন। জীবন দিয়েছিলেন শুধু দেশের সম্পদ রক্ষার জন্যই নয়, দেশের নিশানা বদলে দেবার জন্য। ফুলবাড়ী গণঅভ্যূত্থান দেশ ও দেশের সম্পদের ওপর লুটেরাদের থাবা মুচড়ে দিয়েছিল। তাদের বার্তা এখনও ধরে আছেন মানুষেরা: এদেশের সম্পদ এদেশের মানুষের। দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থে নয়, দেশ ও জনগণের … বিস্তারিত

হিরোশিমা-নাগাসাকি: ‘সভ্যতা’র নৃশংস ক্ষমতা

প্রকাশিতঃ ৮ আগষ্ট, ২০১৩

মানুষের ইতিহাসকে নানাভাগে ভাগ করা হয়, বর্বর যুগ থেকে সভ্য যুগ পর্যন্ত। এই কালবিবরণ অনুযায়ী ১৯৪৫ সালকে সভ্যযুগের অন্তর্ভুক্ত বলেই ধরা হয়। শুধু তাই নয়, এই বছর হল সভ্যযুগের মধ্যেও ‘অধিকতর উৎকর্ষকাল’ বলে যে কালকে বিবেচনা করা হয়– অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির বিপুল বিকাশ যে কালে ঘটেছে তার অংশ। কিন্তু অনেকভাবে ঢেকে রাখার চেষ্টা করলেও … বিস্তারিত

সমুদ্র সম্পদে ‘আকর্ষণীয় প্যাকেজ’

প্রকাশিতঃ ১৮ জুলাই, ২০১৩

৭ জুলাই আন্তর্জাতিক আদালতের রায়ের পর বাংলাদেশের সমুদ্রসীমা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরিষ্কার চিত্র পেয়েছে। এর ফলে এই নির্দিষ্ট সীমার ভেতর বাংলাদেশ জাতীয় নিরাপত্তা ও জাতীয় সম্পদ নিয়ে যথাযথ পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণে সক্ষম। কিন্তু কাগজ-কলমে জমির মালিক হলেও বাংলাদেশের বহু মানুষ যেমন প্রবল ক্ষমতাধর দখলদারদের জন্য সেই জমি নিজের দখলে রাখতে পারেন না, বা তা … বিস্তারিত

ক্ষতিপূরণের কী হলো?

প্রকাশিতঃ ৪ জুলাই, ২০১৩

সাভারের রানা প্লাজা ধসের পর প্রায় আড়াই মাস পার হতে চলল। কয়েক হাজার পরিবারের আহাজারি আর বিলাপ কিছুমাত্র কমেনি। নিহত ও গুরুতর আহত পোশাকশ্রমিকদের স্বজনদের এ সময়ে টিকে থাকা, বেঁচে থাকার পথই অনিশ্চিত। যাঁরা আহত হয়ে বেঁচে আছেন, তাঁদের অনেকে পুরোই অন্ধকার দেখছেন চোখে। ‘মরে যাওয়াই ভালো ছিল’—এ রকমই যেন তাঁদের এখনকার হাহাকার। গত বছরের … বিস্তারিত

বাঙালির নামে, মুসলমানের নামে

প্রকাশিতঃ ২১ জুন, ২০১৩

বাংলাদেশে উর্দু ভাষায় সাহিত্যচর্চা হচ্ছে, গল্প-কবিতা-উপন্যাস লেখা হচ্ছে, এটি আমার বহুদিন জানা ছিল না। আখতারুজ্জামান ইলিয়াসের উদ্যোগেই নব্বই দশকের প্রথম দিকে যোগাযোগ ও কথাবার্তা হয়। যত দূর মনে পড়ে, কবি আসাদ চৌধুরী ছিলেন যোগাযোগমাধ্যম। তাঁর সঙ্গে উর্দু ভাষার লেখকদের নিয়মিত যোগাযোগ ছিল, আশা করি এখনো আছে। আমরা বসেছিলাম ইলিয়াস ভাইয়ের বাসায়, তাঁর মৃত্যুর কয়েক বছর … বিস্তারিত

কার শ্রমে কার সমৃদ্ধি?

প্রকাশিতঃ ১২ জুন, ২০১৩

বাজেটের আকার এবং বরাদ্দ বৃদ্ধি অস্বাভাবিক কিছু নয়। জিডিপি বাড়ছে, অর্থনীতির আকার বাড়ছে। সুতরাং বাজেটও বাড়বে এটাই স্বাভাবিক। বাজেটের আয় তৈরি হয় প্রধানত জনগণের অর্থ দিয়ে। ঘাটতি তৈরি হলে সেটা মোটানো হয় দেশি-বিদেশি ঋণ দিয়ে। জনগণের কাছ থেকে অর্থ নেয়া হয় কর এবং শুল্ক হিসেবে। বাজেটের প্রধান অংশ রাজস্ব আয় ও ব্যয়। সরকারের রাজস্ব আয় … বিস্তারিত

ভারতের মূলা বাংলাদেশের সেবা

প্রকাশিতঃ ২৯ মে, ২০১৩

গত কয়েকবছর ধরেই আমরা শুনছি, ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে। লোডশেডিংএর মধ্যে এই খবরটা প্রচারিত হয় বেশি। এমনি এমনি আসা নয়। ভারতের এনার্জি রেগুলেটরী কমিশন নির্ধারিত দামে, নগদ অর্থে সবরকম শর্ত পালন শেষেই এই বিদ্যুৎ পাবার কথা। তারপরও এই লোডশেডিংএর মধ্যে এরকম খবর শোনার জন্যও মানুষ উন্মুখ হয়ে থাকে। এই খবর আরও জোর পায় … বিস্তারিত