আমরা কেন বিদ্যুতের বেশি দাম দেব?

প্রকাশিতঃ ২৯ সেপ্টেম্বর, ২০১২

সব যুক্তি তথ্য জনমত অগ্রাহ্য করে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়িয়েই যাচ্ছে। এই দাম বাড়ানোর পক্ষে আছে বিশ্বব্যাংক, আইএমএফ আর বিদ্যুৎ ও জ্বালানি খাত দখলে নিতে তৎপর দেশি-বিদেশি গোষ্ঠী। আর বিপক্ষে সর্বস্তরের মানুষ। কার ভোটে সরকার ক্ষমতায় যায়, আর কাদের কথায় চলে? জনগণের কাছ থেকে ভোট নেওয়ার সময় এই সরকারের প্রতিশ্রুতি ছিল যুদ্ধাপরাধীদের বিচার, সন্ত্রাস … বিস্তারিত

পদ্মা ঋণচুক্তি, বিশ্বব্যাংকের রোডম্যাপ ও জাতীয় সক্ষমতার প্রশ্ন

প্রকাশিতঃ ২১ জুলাই, ২০১২

বিশ্বব্যাংক পদ্মা ঋণচুক্তি প্রত্যাহারের পর কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, বাংলাদেশের মন্ত্রী আমলাদের বিরুদ্ধে উত্থাপিত বিশ্বব্যাংকের অভিযোগ কি সত্য? দ্বিতীয়ত, শুধু এই কারণেই কি বিশ্বব্যাংক ঋণ প্রত্যাহার করেছে নাকি অন্য কোন কারণ আছে? তৃতীয়ত, বিশ্বব্যাংকের ঋণ ছাড়া কি বাংলাদেশের উন্নয়ন সম্ভব? এবং চতুর্থত, বাংলাদেশের পক্ষে কি নিজের পায়ে দাঁড়ানো সম্ভব? বাংলাদেশের মতো ‘গরীব’ দেশের পক্ষে … বিস্তারিত

শেভ্রন ও নাইকোর কাছে আমাদের পাওনা ৪৫ হাজার কোটি টাকা

প্রকাশিতঃ ১২ জুন, ২০১২

জুন মাস বাংলাদেশে বাজেট ঘোষণা আর তা নিয়ে আলোচনার মাস। বাজেট আলোচনা কেন্দ্র করে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভাবনা, সংকট, প্রস্তাবনা ধরে অনেক আলোচনা আর বিতর্ক হয়। সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং অনেক বিশেষজ্ঞ দেশে যে সম্পদ সংকট আছে তার ওপরই জোর দেন এবং তা ধরে নিয়েই কথা বলেন। সম্পদ নেই, দক্ষতা নেই, ক্ষমতা নেই– এগুলোই বারবার … বিস্তারিত

হিলারী ও মেরুদন্ড সমস্যা

প্রকাশিতঃ ১৮ মে, ২০১২

বাংলাদেশসহ সারা দুনিয়ার ‘গরীব’ দেশগুলো রফতানি করে খাদ্য বস্ত্রসহ এমন ভোগ্যপণ্য, যা দিয়ে মানুষ বাঁচে। আর যুক্তরাষ্ট্রসহ ‘ধনী’ দেশগুলো রফতানি করে অস্ত্র, যা দিয়ে মানুষ মরে। সংবাদ মাধ্যম জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিনটন বাংলাদেশে এসেছিলেন নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন ও বিনিয়োগ-বাণিজ্য নিয়ে কথা বলতে। সংবাদপত্র, টিভি টকশো, বিবরণী, ‘আড্ডা’ সর্বত্র এটাকে বাংলাদেশের জন্য ‘বিরাট সুযোগ’ … বিস্তারিত

সমুদ্রসীমা রায়: স্বস্তি ও উদ্বেগ

প্রকাশিতঃ ৮ এপ্রিল, ২০১২

সমুদ্র সাধারণভাবে বিশ্বের সকল মানুষের সম্পদ। কিন্তু এই বিশ্বের সকল মানুষের এই সাধারণ সম্পদ সাম্রাজ্যবাদী কিছু রাষ্ট্র আর বহুজাতিক সংস্থার মুনাফা আর দখল তৎপরতায় ক্ষতবিক্ষত, দূষিত, বিপর্যস্ত। যে সমুদ্র অপরিমেয় সম্পদের ক্ষেত্র তা বর্তমান আগ্রাসী দখলদার বিশ্বব্যবস্থায় যুদ্ধ, ভয়ংকর গবেষণা এবং মুনাফামুখি নানা তৎপরতায় মানুষের কর্তৃত্বের বাইরে। সবল কতিপয় রাষ্ট্র ও সবল ক্ষুদ্র মুনাফাভোগী শ্রেণীর … বিস্তারিত

আর্জেন্টিনার অভিজ্ঞতা এবং ‘রক্তমাখা হাত’

প্রকাশিতঃ ২৫ জানুয়ারী, ২০১২

গত কয়েক দশক ধরে বাংলাদেশ উন্নয়নের যে ধরন, নীতি ও কর্মসূচির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, আর্জেন্টিনা তার চরম রূপ দেখেছে ৯০ দশকে। সেসময়ে উন্নয়নের নামে সেই দেশের সম্পদ দেশি বিদেশি ধনিক গোষ্ঠীর কাছে যে হারে বিক্রি হতে থাকে সেরকম দ্রুতহারে চিলিতেও ঘটেনি। কয়েক বছরের মধ্যে শতকরা ৯০ ভাগ রাষ্ট্রীয় সম্পদ দেশের ধনিকগোষ্ঠী এবং বহুজাতিক সিটিব্যাংক, … বিস্তারিত

আমরা ৯৯%, দখলমুক্ত কর বাংলাদেশ

প্রকাশিতঃ ১৯ অক্টোবর, ২০১১

দেশে দেশে একই শ্লোগান দিয়ে মানুষ উঠে আসছে রাস্তায়। শ্লোগানের মূল কথা দুটো; একটি, নিজের পরিচয় ঘোষণা: ‘আমরা ৯৯%’। আরেকটি, আন্দোলনের লক্ষ্য ঘোষণা: ‘দখল কর….’। কী দখল? দখল ক্ষমতার কেন্দ্র, দখল নিজের দেশ, দখল নিজের জীবন। প্রকৃত অর্থে নিজের জীবন, সম্পদ ও দেশ দখল করেছে শতকরা ১ ভাগ লুটেরা, দখলদার, যুদ্ধবাজ সন্ত্রাসী। লক্ষ্য এসব দখলমুক্ত … বিস্তারিত

উন্মুক্ত হওয়া আর অধীনস্থ হওয়া এক কথা নয়

প্রকাশিতঃ ৪ সেপ্টেম্বর, ২০১১

ভারত বাংলাদেশকে ঘিরে কাঁটাতারের বেড়া দিয়েছে, দিচ্ছে। কাঁটাতারের বেড়ার মধ্যে বসবাস করলে খাঁচায় বসবাসের অনুভূতি হয়, আমারও তাই হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী বন্ধুত্বের আহবান নিয়ে বাংলাদেশ সফরে আসছেন। কিন্তু খাঁচা থেকে আমরা কী করে বন্ধুত্বের হাত বাড়াবো? আমাদের সমুদ্রসীমায় ভারত দাবি জানিয়েছে, মায়ানমারও আমাদের সীমায় দাবি উপস্থিত করেছে, তাতেও মূল ভূমিকা পালন করেছে ভারতীয় বিশেষজ্ঞরাই। ভারত … বিস্তারিত

তেল-গ্যাস নিয়ে আত্মঘাতী চুক্তি

প্রকাশিতঃ ১৪ জুন, ২০১১

জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব হলো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং শিল্প ও বিদ্যুৎসহ জনগণের স্বার্থে তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। জনগণ এই মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বেতন ও সুযোগ-সুবিধা দিচ্ছেন তাদের স্বার্থ দেখার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য। কিন্তু গত প্রায় দুই দশকে সরকার পরিবর্তিত হলেও এই মন্ত্রণালয়ের দেশবিরোধী ভূমিকার কোন পরিবর্তন হয়নি। … বিস্তারিত

জীবন দিয়ে আনা রেমিট্যান্স ও বিপন্ন মানুষ

প্রকাশিতঃ ৮ জুন, ২০১১

বিশ্ব অর্থনীতির সংকট, মধ্যপ্রাচ্যে যুদ্ধ-আগ্রাসন-বিদ্রোহ ইত্যাদি কারণে গত কিছুদিনে প্রবাসীদের কর্মসংস্থানে অনিশ্চয়তা বেড়েছে, নি:স্ব হয়ে কিংবা অনিশ্চয়তা নিয়ে ফিরে আসছেন অনেকে। রেমিট্যান্স বা প্রবাসী আয়কৃত অর্থ প্রেরণের হারেও নিম্নগতি দেখা যাচ্ছে। ঝুঁকিতে ব্যক্তি, পরিবার ও সামগ্রিক অর্থনীতি। সত্তর দশকের শেষ দিক থেকে বাংলাদেশ বিশ্বের দেশে দেশে আনুষ্ঠানিকভাবে জনশক্তি রফতানি শুরু করে। আশির দশকে এ ধারা … বিস্তারিত