ফুলবাড়ী গণঅভ্যুত্থান প্রতিরোধের এক দশক

প্রকাশিতঃ ২৫ আগষ্ট, ২০১৬

আজ ২৬ আগস্ট ঐতিহাসিক ফুলবাড়ী গণঅভ্যুত্থানের এক দশক (২০০৬-২০১৬) পূর্তি হচ্ছে। প্রতিরোধের এক দশক পূর্তিতে আমরা সালাম জানাই শহীদ তরিকুল, সালেকিন, আল আমিন; বীর যোদ্ধা বাবলু রায়, প্রদীপ, শ্রীমন বাস্কেসহ অগণিত সংগ্রামী মানুষকে। মানুষের ঐক্য ও অবিরাম প্রতিরোধ দেশকে রক্ষা করেছে, দিয়েছে নতুন দিশা। তাই ‘প্রতিরোধের এক দশক’ আমাদের উদযাপন করতে হবে তার ভেতর থেকে … বিস্তারিত

আক্রান্ত তরুণদের কথা

প্রকাশিতঃ ১৭ আগষ্ট, ২০১৬

কিছুদিন ধরে চারদিকে একটা হাহাকার। সরকার, বুদ্ধিজীবী, অভিভাবকদের মধ্য থেকে এই প্রশ্ন মাঝেমধ্যেই উঠছে, ‘কী করে আমাদের তরুণেরা জঙ্গি হয়ে যাচ্ছে?’ এর আগেও শুনেছি, ‘তরুণদের মধ্যে অবক্ষয় দেখা দিচ্ছে।’ আমার তখন একটি পাল্টা প্রশ্ন আসে মাথায়, ‘তরুণেরা যদি অন্য পথে যেতে চান, তখন আপনারা কি তা হতে দেন?’ আমাদের সন্তানদের শৈশব থেকেই অসম্ভব একটা চাপ … বিস্তারিত

সুন্দরবন, জঙ্গিবাদ আর জনচৈতন্য

প্রকাশিতঃ ১৪ আগষ্ট, ২০১৬

সুন্দরবন রক্ষার চলমান আন্দোলনের এক সমাবেশে আমি বলেছিলাম, ‘যে দেশের মানুষের সুন্দরবন রক্ষার মতো সংবেদনশীলতা বা দায়িত্ববোধ তৈরি হয় না, সে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং সহিংসতা থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে দেশে এই সংবেদনশীলতা তৈরি হবে, সে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, মানুষের ওপর মানুষের নিপীড়নের ব্যবস্থা জায়গা করতে পারবে না।’ আশার কথা, সমাজের … বিস্তারিত

সুন্দরবন রক্ষা আমাদের জাতীয় দায়িত্ব

প্রকাশিতঃ ১২ আগষ্ট, ২০১৬

ভাড়াটে বিশেষজ্ঞ, বিজ্ঞাপনী সংস্থা আর অন্ধ কিছু অনুগত নিয়ে কি একটি সর্বনাশা প্রকল্প অব্যাহত থাকতে পারে? এটা ঠিক যে, মানুষকে সাময়িকভাবে অন্ধ করে রাখা যায়। উন্নয়নের কথা বলে, বিকাশের কথা বলে মানুষকে ফাঁকি দেওয়া যায় ততদিন পর্যন্ত যতদিন মানুষ নিজের স্বার্থ সম্পর্কে সচেতন না হয়, নিজের জীবন এবং সম্পদের অধিকার সম্পর্কে নিজের সচেতনতা তৈরি না … বিস্তারিত

লড়াই–সংগ্রামে মাঠে থাকা মানুষটি

প্রকাশিতঃ ৩০ জুলাই, ২০১৬

 আজ ৩১ জুলাই প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহর ৮৫ বছর পূর্ণ হলো। তিন দিন আগে ২৮ জুলাই তিনি ‘রামপাল চুক্তি ছুড়ে ফেলো, সুন্দরবন রক্ষা করো’ দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সহস্রাধিক মানুষের সঙ্গে দাঁড়িয়েছিলেন। মিছিল উদ্বোধন করতে গিয়ে বললেন, ‘ছোটবেলায় মায়ের কাছে শুনতাম, জঙ্গলেই মঙ্গল। বড় হয়ে বুঝি এটা কত বড় সত্য। সুন্দরবন … বিস্তারিত

বিশ্বাস-অবিশ্বাসের সীমা

প্রকাশিতঃ ২০ জুলাই, ২০১৬

প্রশ্নহীন আনুগত্য, পরম বিশ্বাস বা কারও ওপর পুরোপুরি ভর করে থাকা অনেক আরামদায়ক। বিশ্বাস ভরসা দেয়, আশ্রয় দেয়। অনেক উদ্বেগ থেকে বাঁচায়। নিরাপত্তা আর নিশ্চয়তার বোধ এনে দেয়। মানুষের এই বিশ্বাস ধর্মবিশ্বাস থেকে শুরু করে সরকার, নেতা, মা-বাবা, শিক্ষক, কোম্পানি, মিডিয়া, বস পর্যন্ত বিস্তৃত হতে পারে। শিশুরা যে নিশ্চিন্ত নিরুদ্বেগ থাকতে পারে, তার বড় কারণ … বিস্তারিত

ট্রানজিট ও কাঁটাতারের বন্ধুত্ব

প্রকাশিতঃ ২৮ জুন, ২০১৬

সম্প্রতি একটি গবেষণাপত্রে দেখানো হয়েছে- নয়াদিল্লি থেকে ঢাকায় ২০ ফুট একটি কনটেইনার সমুদ্রপথে নিয়ে যেতে (মুম্বাই, সিঙ্গাপুর অথবা কলম্বো হয়ে চট্টগ্রাম এবং পরে ট্রেনে ঢাকা) সময় লাগে ৩০ থেকে ৪০ দিন এবং খরচ লাগে ২৫০০ মার্কিন ডলার। এটি যদি সরাসরি দিল্লি থেকে ট্রেনে পরিবহন করা হয়, সময় লাগবে চার-পাঁচ দিন, খরচ হবে তিন ভাগের এক … বিস্তারিত

সাগরচুরি থেকে বনবিনাশ

প্রকাশিতঃ ২৫ জুন, ২০১৬

বাজেট নিয়ে আলোচনায় মানুষের মনোযোগ এবার অনেক কম, বেশি হওয়ার কোনো যুক্তিও নেই। তা ছাড়া সন্ত্রাস, পাইকারি ধরপাকড়, দ্রব্যমূল্য, রোজা ইত্যাদি বিষয় উদ্বিগ্ন, ক্লান্ত মানুষের মনোযোগ অনেকখানি নিয়ে নিচ্ছে। বাজেট আসার আগেই বিভিন্ন সংবাদমাধ্যম এ নিয়ে অনেক আলোচনার পরিবেশ তৈরি করতে চেষ্টা করে। অর্থমন্ত্রী সংগঠিত কিছু গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসেন, তাদের মধ্যে প্রধানত অর্থনীতিবিদ ও … বিস্তারিত

ভারতের উন্নয়ন যাত্রায় বাংলাদেশ

প্রকাশিতঃ ২১ জুন, ২০১৬

‘কাঁটাতারে ঘেরা কেন, বন্ধু ভারত যদি বন হত মানুষ হত আরও হত নদী?’ বারবার জিজ্ঞাসা করেও এ সহজ প্রশ্নটির উত্তর আমরা এখনো পাচ্ছি না। উত্তর না পেলেও কাজ কিন্তু থেমে নেই। ১৫ মে ২০১৬ থেকে ‘ট্রানজিট’ নামে ভারতের পণ্যসামগ্রী বাংলাদেশের মধ্য দিয়ে আবার ভারতেই নেয়ার আনুষ্ঠানিক ব্যবস্থা শুরু হয়েছে। পৃথিবীতে এ রকম দৃষ্টান্ত পাওয়া কঠিন … বিস্তারিত

বাজেটে সাধারণ মানুষ কতটা লাভবান হবে?

প্রকাশিতঃ ২ জুন, ২০১৬

আজ ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপিত হচ্ছে। বাজেটের সময় হয়েছে—তা জনগণ বুঝতে পারে তাদের প্রাত্যহিক জীবনের তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে। বাজেটের সময় ঘনিয়ে এলেই জিনিসপত্রের দাম বাড়ার খবর আসতে থাকে, নতুন নতুন করের খবরে এই দাম বাড়ে। বিভিন্ন প্রতিষ্ঠানে বাজেট শেষ করার তাড়াহুড়ায় অপচয় হয়, বাজার চাঙা হয়। অর্থবছরের শেষ মাস জুন থাকায় এই সময়ে বৃষ্টি … বিস্তারিত