ফুলবাড়ী, সুন্দরবন ও বঙ্গোপসাগর

প্রকাশিতঃ ৮ ডিসেম্বর, ২০১৪

 বিদ্যূৎ ও জ্বালানি সংকট নিরসনের নামে সরকার বারবার যেসব পথ গ্রহণ করছে সেগুলো দেশের জন্য সর্বনাশা পথ। ফুলবাড়ী, সুন্দরবন, বঙ্গোপসাগর পড়ছে হুমকির মুখে। সুন্দরবন-কৃষিজমি-শহর ধবংসী রামপাল বিদ্যুৎ কেন্দ্র; ফুলবাড়ি-বড়পুকুরিয়ার উন্মুক্ত খনির চক্রান্ত অব্যাহত রাখা; বঙ্গোপসাগরের গ্যাস ব্লক একতরফা অধিকতর সুবিধা দিয়ে বিদেশি কোম্পানির কাছে ইজারা দেবার জন্য পিএসসি ২০১২ সংশোধন ও পরে তাড়াহুড়া করে আকর্ষণীয় … বিস্তারিত

Sundarban must win the battle

প্রকাশিতঃ ১৮ নভেম্বর, ২০১৪

Sundarban is not only a rare ecological treasure but is also a Ramsar wetland, according to the Ramsar convention, which Bangladesh signed in 1972. Sundarban was also declared a world heritage site, the only one in Bangladesh, at the 21st UNESCO conferenc of the World Heritage Commitee in 1997.Sundarban, a combination of rich eco-systems for … বিস্তারিত

জ্বালানি সম্পদ: সরকারের রোডম্যাপ উল্টো দিকে

প্রকাশিতঃ ৬ নভেম্বর, ২০১৪

বাংলাদেশের শাসকদের ‘রোডম্যাপ’ উল্টো দিকে। পেট্রোবাংলা পেট্রোনাস আর স্টেট অয়েলের সমবয়সী হলেও প্রতিষ্ঠার ৪০ বছর পরও এই প্রতিষ্ঠানকে নিজের সক্ষম ভিত্তি দাঁড় করাতে দেওয়া হয়নি। নির্লজ্জের মতো অক্ষমতার অজুহাতে, ‘পারি না, পারব না’ এই আওয়াজের মাধ্যমে লুণ্ঠন ও দুর্নীতির প্রকল্প জায়েজ করা হয়েছে, হচ্ছে। বিশাল সম্ভাবনার বঙ্গোপসাগরের সম্পদ ‘আকর্ষণীয় প্যাকেজে’ এমনভাবে বিদেশি কোম্পানিকে দেওয়া শুরু … বিস্তারিত

Which will win? Sundarban or harmful projects?

প্রকাশিতঃ ৬ নভেম্বর, ২০১৪

RECENTLY, Bangladesh hosted a three day international conference on tiger conservation in Dhaka. Delegates from 13 tiger range countries attended the conference that began on September 14. Prime Minister Sheikh Hasina, in her inaugural speech, stated that her “government will do everything for conservation of the tigers.” These words sound rhetorical and absurd since the … বিস্তারিত

গুরু একজন নয়, গণসমষ্টি’ হেমাঙ্গ বিশ্বাস ও গানের বাহিরানা (১ম পর্ব)

প্রকাশিতঃ ৪ নভেম্বর, ২০১৪

১.হেমাঙ্গ বিশ্বাসের সঙ্গে পরিচয়ের আগেই তাঁর গানের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, সেগুলো আমাদের সক্রিয়তার অংশই ছিল। তাঁর সঙ্গে কথা বলার এবং মুখোমুখি তাঁর কন্ঠে গান শোনার সুযোগ হয়েছিল ১৯৮১ সালে, যখন তিনি বাংলাদেশে এসেছিলেন। সেইসময় অনেকগুলো কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছিলেন। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও দলসহ তাঁকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম। তখন বাঙলাদেশ লেখক শিবিরের যে গণনাট্যদল … বিস্তারিত

পানি বাণিজ্যিকীকরণ ও সর্বজনের বিপদ

প্রকাশিতঃ ১৪ অক্টোবর, ২০১৪

    ‘রাজা ছাড়া মানুষ বাঁচে/মানুষ ছাড়া রাজ্য বাঁচে না।    প্রাণী ছাড়া ঘাস বাঁচে/ঘাস ছাড়া প্রাণী বাঁচে না।    মানুষ ছাড়া পানি বাঁচে/পানি ছাড়া প্রাণ বাঁচে না।’    —নাইজেরীয় লোককবি আমাদের পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানি। আমাদের শরীরের পানির অনুপাতও এর কাছাকাছি শতকরা প্রায় ৬৫ ভাগ। এই পানি-প্রাচুর্যের মধ্যে বাস করেও আমরা দেখছি, … বিস্তারিত

সুন্দরবন ধ্বংস করে বাঘ রক্ষা করা যাবে না

প্রকাশিতঃ ২৫ সেপ্টেম্বর, ২০১৪

ঢাকায় ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর বাঘ সংরক্ষণে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হলো। ২৩ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে শুরু হয়েছে জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন। বাংলাদেশ সরকার সবগুলোতেই সরব, ব্যয়বহুল অংশগ্রহণে কুণ্ঠাহীন। আমাদের যদি চোখ-কান সব বন্ধ থাকত কিংবা আমরা যদি দেশের বাঘ, প্রকৃতি ও মানুষের অবস্থা না দেখার ও না শোনার অবস্থায় থাকতাম, তাহলে আমাদের … বিস্তারিত

প্রশ্নের শক্তি : আরজ আলী মাতুব্বর

প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর, ২০১৪

‘বিদ্যাশিক্ষার ডিগ্রী আছে, কিন্তু জ্ঞানের কোনো ডিগ্রী নেই। জ্ঞান ডিগ্রীবিহীন ও সীমাহীন।’ ধর্ম নিয়ে খোলা আলোচনা কিংবা বিশ্লেষণ বাংলাদেশের সমাজ-ক্ষমতা অনুমোদন করে না। কিন্তু আবার সমাজ, মানুষ, মানুষের সাথে মানুষের সম্পর্ক, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্র, বন্ধন-নিপীড়ন-শৃঙ্খল এবং সেগুলো থেকে মুক্তি পাবার লড়াইয়ের বিষয় আলোচনা করতে গেলে ধর্মের প্রসঙ্গ এসেই যায়। এসব বিষয় নিয়ে আলোচনা করতে গেলে, … বিস্তারিত

খাদ্যের বিষ ও বাণিজ্যিক সাম্রাজ্য

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর, ২০১৪

গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশে বিটি বেগুন নামের জিএম বীজে উৎপাদনের সাফল্য বর্ণনা করতে সংবাদ সম্মেলন আহ্বান করেছিল। সেখানে যে কৃষকদের জড়ো করা হয়েছিল, তাঁদের মধ্যে কথা বলেছেন খুবই কম৷ যতজন বলেছেন, তাঁদের সংখ্যাগরিষ্ঠ জানিয়েছেন, এই বিটি বেগুন তাঁদের গছিয়ে দেওয়া হয়েছিল উচ্চ ফলনের কথা বলে, কিন্তু বাস্তবে তাঁদের সর্বনাশ হয়েছে। তাঁরা … বিস্তারিত

ফুলবাড়ী গণঅভ্যুত্থান :: উন্নয়নের মালিকানা

প্রকাশিতঃ ২৭ আগষ্ট, ২০১৪

২৬ আগষ্ট ঐতিহাসিক ফুলবাড়ী গণঅভ্যুত্থানের আটবছর পূর্তি হলো। এর স্মরণে এবছরও দেশজুড়ে পালিত হচ্ছে ‘ফুলবাড়ী দিবস’। ২০০৬ সালের এইদিনে পানিসম্পদ, আবাদী জমি ও মানুষ বিনাশী ফুলবাড়ী কয়লা প্রকল্পের বিরুদ্ধে বাঙালি আদিবাসী নারী পুরুষ শিশু বৃদ্ধসহ সকল মানুষের প্রতিবাদ বিশাল আকার নিয়েছিলো। লক্ষ মানুষের শান্তিপূর্ণ সমাবেশ সমাপ্তি ঘোষণার পরও সরকারি বাহিনীর পাইকারি গুলিতে তিনজন তরুণ নিহত … বিস্তারিত