লুম্পেন কোটিপতিদের উত্থানপর্ব

প্রকাশিতঃ ২৮ মার্চ, ২০১৮

১৯৮০-এর দশকের প্রথম দিকে বাংলাদেশের নব্য ধনিকদের যাত্রাপথ অনুসন্ধান করে তৎকালীন সাপ্তাহিক বিচিত্রায় আমি একটি প্রবন্ধ (প্রচ্ছদকাহিনি) লিখেছিলাম, শিরোনাম ছিল ‘কোটিপতি: মেড ইন বাংলাদেশ’। সম্ভবত এর আগে বা এই সময়েই বর্তমান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের অনুসন্ধানী একটি সিরিজ প্রতিবেদন প্রকাশিত হচ্ছিল তৎকালীন সাপ্তাহিক একতায়। এর শিরোনাম ছিল ‘ধনিক গোষ্ঠীর লুটপাটের কাহিনি’। পরে এটি বই … বিস্তারিত

ত্বকী হত্যার বিচার হতেই হবে

প্রকাশিতঃ ৬ মার্চ, ২০১৮

আমি প্রস্তর হয়ে মরলাম উদ্ভিদ হতে উদ্ভিদ হয়ে মরি, তো উত্থিত প্রাণেমানুষ হয়ে উঠলাম পরে, যখন সত্য উদ্ভাসিত হলোভয় কিসের? দ্বিধা কেন মৃত্যুতে? -তানভীর মুহাম্মদ ত্বকী চার দশক আগে নির্মল সেন দাবি জানিয়েছিলেন, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।’ এত বছর পরেও এই দাবি পূরণ হয়নি। সড়ক-নৌপথে ‘দুর্ঘটনায়’, কারখানায়-বস্তিতে আগুন লেগে, দখল করা জমিতে ভবন ধসে, দূষিত পানি … বিস্তারিত

সরকারের বিজয়

প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত বিজয়ের সুর। এ বিজয় চিরস্থায়ী এবং অপ্রতিরোধ্য— এ রকম একটি ভাব থেকে তৈরি হয়েছে অতি আত্মবিশ্বাস। সেখান থেকে এসেছে বেপরোয়া ও থোড়াই কেয়ার মনোভঙ্গি। ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ বৃহৎ ও প্রভাবশালী রাষ্ট্রগুলো তাদের চাহিদা পূরণ হওয়ায় খুশি,সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত বিজয়ের সুর। এ বিজয় চিরস্থায়ী এবং অপ্রতিরোধ্য— এ রকম … বিস্তারিত

জীবনযাত্রার অযৌক্তিক ব্যয় বৃদ্ধি কেন?

প্রকাশিতঃ ১৮ জানুয়ারী, ২০১৮

গত কিছুদিনে দেশের ভেতর একই সময়ে চাল, ডাল, তেল, মরিচ, পেঁয়াজ, মাছসহ অনেক পণ্যেরই দাম বেড়েছে অযৌক্তিকভাবে। বেড়েছে গ্যাস-বিদ্যুতের দাম, পরিবহন ব্যয়, বাসাভাড়া। এর একটি অংশের দাম বাজারে নির্ধারিত হয়, আর কোনোটির দাম নির্ধারণ বা বৃদ্ধি করে সরকার। এ দাম বৃদ্ধির কারণে দেশে সংখ্যাগরিষ্ঠ, সীমিত ও নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, প্রকৃত আয়ের পতন … বিস্তারিত

সরকার স্কুল করে না কেন?

প্রকাশিতঃ ৪ জানুয়ারী, ২০১৮

‘স্যার, সরকার স্কুল করে না কেন?’ প্রশ্নটা এল পেছন থেকে, রিকশায় ওঠার মুখে। চিনি না ভদ্রলোককে। তিনি নিজের প্রশ্ন যখন ব্যাখ্যা করতে থাকলেন তখন পরিষ্কার হলো আরও অনেকের মতো তিনিও একজন দিশেহারা অভিভাবক। সন্তানকে স্কুলে ভর্তি করাবেন। চারদিকে অনেক স্কুল আছে, কিন্তু ভালো নির্ভরযোগ্য স্কুলের অভাব খুব, তাতে প্রতিযোগিতা এত বেশি যে সব মিলিয়ে তিনি … বিস্তারিত

আসল বুদ্ধিমত্তার মানুষদের কথা

প্রকাশিতঃ ১০ ডিসেম্বর, ২০১৭

কোটি টাকা দিয়ে আনা ‘সোফিয়া’কে নিয়ে সরকারের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সেই উচ্ছ্বাস সংবাদমাধ্যমের উত্তেজনার মধ্য দিয়ে মানুষের মধ্যেও সংক্রমিত হয়েছে। বিজ্ঞাপন হিসেবে খরচটা একটু বেশিই হয়েছে। এর আগে রেস্টুরেন্ট ওয়েটার হিসেবে আমদানি হয়েছে রোবট। তার বিজ্ঞাপন খরচ আর প্রাপ্তি কেমন হলো জানি না। মনে পড়ে, এ দেশে যখন প্রথম কম্পিউটার আসে, তখন বহু দোকানে … বিস্তারিত

উন্নয়ন ও সুশাসন আলাদা কিছু নয়

প্রকাশিতঃ ২১ নভেম্বর, ২০১৭

এক–একজন জীবন্ত মানুষ উধাও হয়ে যাচ্ছেন, হয় প্রাণহীন দেহ পড়ে থাকছে কোথাও অথবা তার কোনো চিহ্নই থাকছে না। এই রাষ্ট্রেরই নাগরিক তাঁরা। সর্বজনের টাকায় রাষ্ট্র চলে, তার শানশওকত বাড়ে। সেই রাষ্ট্র চালায় যে সরকার, তারা এসব নিয়ে তামাশা করে, মিথ্যা কথা বলে, চুপ করিয়ে দেয়, পাগল বানায়। প্রতিবাদের ওপর চড়াও হয়।এক–একজন জীবন্ত মানুষ উধাও হয়ে … বিস্তারিত

তৃতীয় ‘উন্নয়ন’ দশক

প্রকাশিতঃ ১৯ অক্টোবর, ২০১৭

‘উন্নয়নের’ ওপর খুব জোর দিচ্ছে বর্তমান সরকার। ‘উন্নয়ন’ প্রকল্প যাতে দ্রুত বাস্তবায়ন হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেকোনো পরিমাণ ব্যয় বরাদ্দ, যেকোনো শর্তে ঋণ গ্রহণ, যেকোনো দমন-পীড়নে কোনো কার্পণ্য বা দ্বিধা নেই। ইতিমধ্যে বহু প্রকল্পে বিশ্বে সর্বোচ্চ ব্যয়ের রেকর্ড হয়ে গেছে বাংলাদেশের। চালসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে। শিক্ষা, চিকিৎসা, … বিস্তারিত

রোহিঙ্গা ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’, ‘উন্নয়ন’ এবং উদ্বাস্তু ভার

প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর, ২০১৭

পাশের দেশ মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিকল্পিত জাতিগত নিধন ও নির্যাতনের ফলে লাখ লাখ রোহিঙ্গা পরিচয়ের মানুষ এখন বাংলাদেশে। এটা জাতিগত সাম্প্রদায়িক সহিংসতা তো বটেই, তবে তা টিকিয়ে রাখা, উন্মত্ত অবস্থায় নিয়ে যাওয়ার পেছনে গণতন্ত্রবিনাশী উন্নয়ন মডেল, বহুজাতিক পুঁজি ও বিভিন্ন বৃহৎ রাষ্ট্রের কৌশলগত ঐক্য ও দ্বন্দ্বও ভূমিকা পালন করছে। অনেকের ধারণা, একটি শক্তিশালী গোষ্ঠী … বিস্তারিত

রানা প্লাজা ধসের ৪ বছর: বেঁচে থাকার লড়াই চলছেই

প্রকাশিতঃ ২৪ এপ্রিল, ২০১৭

প্রায় চার দশক ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসার পথে আমাকে সবসময়ই সাভার পার হয়ে যেতে হলেও বিশ্বব্যাপী কুখ্যাত হওয়ার আগ পর্যন্ত ‘রানা প্লাজা’ নামের ওই দালানটি কখনো খেয়াল করিনি। গত দুই দশকে গাবতলী থেকে সাভারের পথে পরিবর্তন ঘটেছে বিস্তর। পরিবেশগতভাবে-প্রতিকূল ‘উন্নয়ন’ এখন চোখেই দেখা যায়। নদী ও খালগুলো প্রায়ই বিলুপ্ত হয়ে গেছে, অবশিষ্ট পানিও দূষিত ও … বিস্তারিত